[ দেশজুড়ে ]
বিয়ের ২০ দিনেই প্রাণ দিলেন নববধূ
ফাইল ছবি
সাতক্ষীরার শ্যামনগরে সদ্য বিবাহিত রেশমা বেগম (২১) নামে এক নববধূ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার গভীর রাতের কোনো এক সময় সবার অজান্তে নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
মৃত রেশমা বেগম (২১) গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামে মোমিন মালীর স্ত্রী।
পরিবারের বরাত দিয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম জানান, ২০ দিন আগে রেশমার সঙ্গে মোমিন মালীর বিয়ে হয়। পারিবারিক কলহে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
.png)
শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!