[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে বজ্রপাতে একজনের মৃত্যু
ফাইল ফটো
টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে রমজান আলী নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতী গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যার দিকে রমজান আলী বাড়ির পেছনে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া পথে মারা যান তিনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!