[ দেশজুড়ে ]
কিশোরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জ সদর থেকে ১০ কেজি গাঁজাসহ মনা মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার সকালে মুকসুদপুর চৌধুরী ফিলিং স্টেশন সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মনা মিয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার তারাশাইল গ্রামের বাসিন্দা।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ সদর থানার মুকসুদপুর চৌধুরী ফিলিং স্টেশন সামনে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে মাদক বিরোধী অভিযানে মনা মিয়াকে গ্রেফতার করে ডিবি। এ সময় তার কাছ থেকে পলিথিনে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
.png)
তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি কুমিল্লার বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য ক্রয় করে এনে, কিশোরগঞ্জ জেলাসহ আশপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছেন।
এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মাদক আইনে মামলা করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!