ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ৯১ টাকার স্যালাইন ২০০ টাকায় বিক্রি, ফার্মেসিকে জরিমানা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৬, ২৬ জুলাই ২০২৩
বগুড়ায় ৯১ টাকার স্যালাইন ২০০ টাকায় বিক্রি, ফার্মেসিকে জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান- ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় ৯১ টাকার স্যালাইন ২০০ টাকায় বিক্রি করার অপরাধে বগুড়ায় এক ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার দুপুরে সদরের ছিলিমপুর এলাকায় বগুড়ার শজিমেক হাসপাতালের সামনে অবস্থিত ফার্মেসিগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম জনতা ফার্মেসি। সেখানে রোগীদের জরুরি প্রয়োজনীয়তার সুযোগে ওষুধে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছিল। ফার্মেসির মালিক রবিউল ইসলাম রাব্বি অপরাধ স্বীকার করে জরিমানা পরিশোধ করেন।

Advertisement

এসব তথ্য নিশ্চিত করে ইফতেখারুল আলম রিজভী বলেন, ভোক্তাদের অভিযোগ পেয়ে জনতা ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। ঐ ফার্মেসির নথিপত্র বিশ্লেষণ করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপরই ফার্মেসির মালিককে জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, এ সময় অতিরিক্ত মূল্য না নিতে এবং নকল ও ভেজাল ওষুধ বিক্রি না করতে ফার্মেসি মালিকদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের কেনাবেচার রশিদ সংগ্রহ করতে বলা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!