বৃহস্পতিবার সকালে মন্দবাগ রেলস্টেশনের মাস্টার রোপম চন্দ্র শীল এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কসবার মন্দবাগ রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মন্দবাগ রেলস্টেশন থেকে স্বামী-স্ত্রী পরিচয়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের দুই বগির সংযোগ স্থানে উঠে বসেন। পরে ট্রেন ছাড়ার সময় হঠাৎ স্ত্রীকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় স্বামী। এ সময় স্ত্রী চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে তার ডান হাত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা ভুক্তভোগী নারীকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
.png)
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আচল রায় জানান, ঐ নারীর ডান হাত বিচ্ছিন্ন অবস্থায় কয়েকজন নিয়ে আসেন। এ সময় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।