[ দেশজুড়ে ]
কবজের আর বাড়ি ফেরা হলো না
ছবি: ডেইলি বাংলাদেশ
শেরপুরের রামেরচরে কবজ উদ্দিন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে একটি খোলা মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কবজ উদ্দিন রামেরচর এলাকার গ্রামের সুরুজ আলীর ছেলে। পুলিশের ধারণা- স্থানীয় বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
জানা যায়, বেশ কিছুদিন ধরে সদর উপজেলার রামেরচরে সরকার বাড়ি ও আকন্দ বাড়ির মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার রাত সাড়ে ১০টার দিকে আকন্দ বাড়ির কবজ উদ্দিন রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়ি ফিরে আসেননি। বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী খোলা মাঠে তার লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়।
.png)
সদর থানার ওসি বছির আহমেদ বাদল জানান, সরকার বাড়ি ও আকন্দ বাড়ির মধ্যে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত তথ্য তদন্ত শেষে জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!