ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্ত্রীকে বাপের বাড়ি থেকে ডেকে এনে গলা কেটে হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০৯, ২৭ জুলাই ২০২৩
স্ত্রীকে বাপের বাড়ি থেকে ডেকে এনে গলা কেটে হত্যা!
ছবি: সংগৃহীত

স্ত্রীকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। তার স্ত্রী বাপের বাড়ি গিয়েছিলেন। গত কয়েক দিন ধরে সেখানেই থাকছিলেন। অভিযোগ, তাকে সেখান থেকে ডেকে এনে হত্যা করা হয়েছে।

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের শাহজাহানপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, নিহতের নাম খালিদা। ১৩ বছর আগে রাকিব নামের এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়েছিল। কিন্তু ১৩ বছরের এই দাম্পত্যে তাদের মধ্যে ঝামেলা লেগেই থাকত। প্রায়ই তারা ঝগড়া করতেন বলে দাবি পড়শিদের। অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গেও খালিদার বনিবনা ছিল না।

Advertisement

স্বামীর সঙ্গে ঝগড়া করেই খালিদা কিছু দিন আগে বাপের বাড়ি চলে গিয়েছিলেন। মাস খানেক ধরে সেখানেই থাকছিলেন। অভিযোগ, বুধবার সেখান থেকে স্ত্রীকে ডেকে আনেন রাকিব। বাড়ি ফিরেও দু’জন ঝগড়া করছিলেন। উত্তপ্ত পরিস্থিতিতে উত্তেজনা ক্রমে গড়ায় হাতাহাতিতে। এক সময় ধারালো অস্ত্র দিয়ে যুবক স্ত্রীর গলা কেটে নেন।

স্ত্রীকে খুন করার পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিলেন রাকিব। তার সঙ্গে তার পরিবারের লোকজনও ফেরার।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে। যুবকের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি।

তরুণীর ভাই পুলিশকে জানিয়েছেন, এর আগেও তার বোনকে খুন করার চেষ্টা হয়েছিল। রাকিব নিজের স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার পরিকল্পনা করেছিলেন। কোনো ভাবে সেই পরিকল্পনা সফল হয়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!