ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

খাবার না দেয়ায় পাথর দিয়ে স্ত্রীর মাথা থেঁতলে খুন করলেন স্বামী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:১০, ২৪ জুলাই ২০২৩
খাবার না দেয়ায় পাথর দিয়ে স্ত্রীর মাথা থেঁতলে খুন করলেন স্বামী!
সুমন বেনিওয়াল - ফাইল ছবি

রাতে বাড়ি ফেরার পর খাবার দেননি স্ত্রী! সেই রাগে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে।

সম্প্রতি ভারতের জোধপুরে ঘটেছে এই ঘটনা। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুমন বেনিওয়াল। তিনি রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি)-র মহিলা মোর্চার প্রাক্তন সভাপতি ছিলেন। অভিযুক্তের নাম রমেশ বেনিওয়াল। তার বয়স ৩৫ বছর। ১৫ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। তাদের সন্তানেরা হস্টেলে থেকে পড়াশোনা করে। এক বছর আগে মাতা কা থান এলাকায় ওই বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন তারা।

Advertisement

ডিসিপি (পূর্ব) অমৃতা দুহান জানান, শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ হয়। রাগের চোটে পাথর দিয়ে স্ত্রীর মাথা থেঁতলে দেন রমেশ। তার পর সারা রাত দেহের পাশে বসে কাটিয়ে দেন।

পুলিশ কর্মকর্তা অমৃতা বলেন, ‘‘খুনের পর নিজের এক আত্মীয়কে ফোন করে সব জানান রমেশ। ওই আত্মীয় তখন জোধপুরে বাকি আত্মীয়দের সব কথা বলেন। তারা সকলে রমেশের বাড়িতে ছুটে আসেন। কিন্তু রমেশ দরজা খুলতে অস্বীকার করেন।’’

শেষে বাড়ির মালিক পুলিশকে খবর দেন। পুলিশ এলে দরজা খোলেন রমেশ। পুলিশ দরজা খুলে দেখে, দেহের পাশে বসে রয়েছেন রমেশ। যে পাথর দিয়ে খুন করা হয়েছিল, তা উদ্ধার করা হয়।

পুলিশকে রমেশের আত্মীয় জানিয়েছেন, শুক্রবার রাত ২টায় তাকে ফোন করেছিলেন রমেশ। তখনই খুনের কথা স্বীকার করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রমেশের কাঠের ব্যবসা ছিল। দু’-তিন মাস অন্তর এক বার জোধপুরে আসেন। সুমন আগে একটি পেট্রল পাম্পে কাজ করতেন। পরে আরএলপিতে যোগ দেন।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়াআনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!