ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বন্দুক পরিষ্কার করার সময় ভুলবশত স্ত্রীকে গুলি করে হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১৯, ২২ জুলাই ২০২৩
বন্দুক পরিষ্কার করার সময় ভুলবশত স্ত্রীকে গুলি করে হত্যা!
লরি ও সিমন হেন্ড্রিকসন - ফাইল ছবি

বন্দুক চালানোর প্রশিক্ষণ দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি ভুলবসত তার স্ত্রীর ওপর গুলি চালিয়ে বসেন। এতে স্ত্রী মারা যান। পরে গুলি চালিয়ে শেষ করলেন নিজেকেও।

গত শনিবার (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের শিকাগোতে এ দুর্ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট

প্রতিবেদনে জানানো হয়, ৬১ বছর বয়সী সিমন হেন্ড্রিকসন নিজের বাসায় বসে বন্দুক নিয়ে কাজ করছিলেন। বন্দুক পরিষ্কার করার সময় হঠাৎ এ থেকে গুলি বের হয়ে স্ত্রী লরির গায়ে লেগে সে নিহত হয়।

Advertisement

পুলিশ জানায়, স্ত্রীকে হত্যার পর সিমন নিজের ছোট বন্দুক দিয়ে নিজেও ওপর গুলি চালায়। এতে সে ঘটনাস্থলেই নিহত হন।

তবে এটা পরিষ্কার নয় যে এ ঘটনার পর সে পুলিশকে ডেকেছিল কিনা এবং স্থানীয়রা গুলির শব্দ শুনে তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছিল কিনা।

পুলিশ জানায়, স্ত্রীকে গুলি করার পর তাকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিন্তু সিমনের মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল।

বাবা-মায়ের এমন করুণ মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তাদের একমাত্র ছেলে ডেরিক হেনরিকসন। এক ফেসবুক পোস্টে তিনি তারা বাবা মায়ের মৃত্যুর সংবাদ শেয়ার করেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!