[ দেশজুড়ে ]
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে সাইরুন বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। রেলস্টেশনের উত্তরদিকে গোলহাট এলাকায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাইরুন বেগম গোলাহাট কবরস্থান এলাকার মৃত সফি হোসেনের মেয়ে।
সাইরুনের পরিবার সূত্রে জানা যায়, শারমিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। আজ সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন সৈয়দপুর থানাধীন গোলাহাট এলাকায় এক নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। পরে পরিবারের লোকজন গিয়ে মরদেহ শনাক্ত করেন।
.png)
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আযম বলেন, সৈয়দপুর থানাধীন গোলাহাট এলাকায় চিলাহাটি থেকে খুলনাগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই সাইরুনের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!