ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অপহরণের অভিযোগে চায়না বাহিনীর ২ সদস্য গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৮, ৩০ জুলাই ২০২৩
অপহরণের অভিযোগে চায়না বাহিনীর ২ সদস্য গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অপহরণের অভিযোগে চায়না বাহিনীর ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চরকাঁকড়া ইউপির হানিফের ছেলে আবদুর রহিম রায়হান ও রামপুর ইউপির মুসা মিয়ার ছেলে শেখ ফরিদ শামীম।

রোববার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে, শনিবার সন্ধ্যায় অপহৃতের মা বিবি জয়নব বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

Advertisement

জানা যায়, আবু বক্কর ছিদ্দিককে গত বৃহস্পতিবার ডেকে নেন চায়না বাহিনীর সদস্য পিয়াস। এরপর তাকে অপহরণ করে একই এলাকার আবদুর রহিম রায়হানের বাড়িতে আটক রাখেন। একপর্যায়ে ৫০ হাজার টাকা দাবি করেন। খবর পেয়ে পুলিশ উপজেলার নতুন বাজার এলাকা থেকে অপহৃতকে উদ্ধার করে। একই সঙ্গে আব্দুর রহিম রায়হান ও শেখ ফরিদ শামীমকে গ্রেফতার করে। তবে মামলার প্রধান আসামি মো. পিয়াস ও শিপন ওরফে চায়না শিপনসহ অপর আসামিরা পলাতক রয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। অপর পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!