ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোটি টাকার চিকিৎসা উপকরণসহ তিন চোর গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০২, ৩১ জুলাই ২০২৩
কোটি টাকার চিকিৎসা উপকরণসহ তিন চোর গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

তিন মাস আগে কিশোরগঞ্জ সদর উপজেলাস্থ একটি চক্ষু হাসপাতাল থেকে চুরি হওয়া প্রায় কোটি টাকার চিকিৎসা উপকরণসহ তিন চোরকে গ্রেফতার করেছে সিআইডি।

সোমবার এসব তথ্য জানান কিশোরগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ।

গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা মিরপুরের বাসিন্দা আ. গফুরের ছেলে আরিফুর রহমান রাব্বি, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আ. রশিদের ছেলে রবিউল ইসলাম নবী ও সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার আহাম্মেদ আলীর ছেলে এফএম রেজাউল করিম।

Advertisement

সিআইডি সূত্র জানায়, গত ১২ মে রাতে কিশোরগঞ্জ সদর উপজেলাস্থ লতিবাবাদ চক্ষু হাসপাতাল থেকে চক্ষু পরীক্ষার মেশিন, কম্পিউটার ও সিসি ক্যামেরা, লেজার মেশিন, ভি স্ক্যান মেশিন, ওসিটি মেশিন ও স্লিপ ল্যাম্পসহ প্রায় এক কোটি টাকার মালামাল চুরি হয়।

পরদিন চক্ষু হাসপাতালের প্রশাসক মাহসুরা খন্দকার কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। সম্প্রতি মামলাটি সিআইডিতে হস্তান্তর করলে, রোববার ঢাকার পশ্চিম আগারগাঁও কমিশনার গলি থেকে চুরি হওয়া মালামালসহ তিন চোরকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে সিআইডি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কিশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!