[ দেশজুড়ে ]
বয়স্ক ভাতা নেয়া হলো না জামেলার
ফাইল ছবি
যশোরের ঝিকরগাছা উপজেলায় বয়স্ক ভাতা নিতে এসে সড়ক দুর্ঘটনায় জামেলা খাতুন (৯০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঝিকরগাছা গোয়ালাহাটি নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত জামেলা খাতুন ঝিকরগাছার শিবচন্দ্রপুর গ্রামের মৃত সুলতান দফাদারের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে ভ্যানযোগে গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতা নেয়ার জন্য রওনা হন। পথিমধ্যে গোয়ালাহাটি নামক স্থানে ভ্যানের ওপর থেকে রাস্তায় পড়ে মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে যান।
.png)
প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যায় তিনি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ ঘটনা নিশ্চিত করে জানান, তার মাথায় গুরুতর ইনজুরি ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা হেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!