ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আক্রান্ত বেশির ভাগ ঢাকাফেরত

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৭, ২ আগস্ট ২০২৩
পঞ্চগড়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আক্রান্ত বেশির ভাগ ঢাকাফেরত
ফাইল ছবি

পঞ্চগড়ে দিনদিন বেড়ে চলেছে ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা। গত দুই সপ্তাহে ২৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তবে সবশেষ গত সোমবার (৩১ জুলাই) জেলায় নতুন করে ৫ জনের ডেঙ্গু শনাক্ত হলেও মঙ্গলবার (১ আগস্ট) তিনজনের শনাক্ত হয়েছে।

এ নিয়ে নতুন শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে। গত দু’দিনে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বর্তমানে জেলার বিভিন্ন উপজেলায় ৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালসহ চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিচ্ছেন। তবে আক্রান্ত সবাই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল ফেরত বলে জানা গেছে।

Advertisement

জানা যায়, ২৮ জনের মধ্যে নতুন শনাক্তদের মধ্যে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও পঞ্চগড় সদর হাসপাতালে ১ জন চিকিৎসাসেবা নিচ্ছেন। তবে বাকি আক্রান্তদের অবস্থা কিছুটা উন্নত হওয়ায় তারা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রহিমুল ইসলাম বলেন, জ্বরসহ বিভিন্ন সমস্যা নিয়ে রোগীরা হাসপাতালে আসলে পরীক্ষা শেষে ডেঙ্গু শনাক্ত হচ্ছে। যাদের অবস্থা গুরুতর দেখছি, তাদের চিকিৎসা প্রদানের জন্য চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!