[ দেশজুড়ে ]
হবিগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর
প্রতীকী ছবি
হবিগঞ্জের বাহুবল ও শায়েস্তাগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বাহুবল ও শায়েস্তাগঞ্জের পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- শায়েস্তাগঞ্জ উপজেলার বারলাড়িয়া গ্রামের সাইদুর রহমানের তিন বছর বয়সী ছেলে রিহান মিয়া এবং বাহুবল উপজেলার জুলহাস মিয়ার ছয় বছর বয়সী ছেলে তোহা মিয়া।
শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল জানান, রিহান দুপুরে সবার অগোচরে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
.png)
এছাড়া বাহুবল মডেল থানার ওসি রাকিবুল ইসলাম খান পানিতে ডুবে শিশু তোহা মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!