ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হৃদয়, আড়াই ঘণ্টা পর জীবিত উদ্ধার 

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৬, ৫ আগস্ট ২০২৩
লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হৃদয়, আড়াই ঘণ্টা পর জীবিত উদ্ধার 
ছবি: সংগৃহীত

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ ‘এমভি বন্ধন-৫’ থেকে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ মুশরীন ইসলাম হৃদয়কে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। 

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান। উদ্ধারকৃত মুশরীন ইসলাম হৃদয় পটুয়াখালীর বাউফল উপজেলার খেজুর বাড়িয়া গ্রামের হারুন আখন্দের ছেলে। 

লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, শুক্রবার রাত ১টার দিকে চাঁদপুর লঞ্চঘাট থেকে ছেড়ে আসা পটুয়াখালীর কালাইঘাটগামী যাত্রীবাহী লঞ্চ ‘এমভি বন্ধন-৫’থেকে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন হৃদয়। তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে কোস্টগার্ড আউটপোস্টকে বিষয়টি অবহিত করে লঞ্চ কর্তৃপক্ষ। আউটপোস্ট হাইমচর কর্তৃক সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশন্স পরিচালনা করে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে আড়াই ঘণ্টা পর ওই এলাকায় নদী থেকে নিখোঁজ হৃদয়কে জীবিত উদ্ধার করা হয়। 

Advertisement

তিনি আরো বলেন, উদ্ধারকৃত হৃদয়কে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!