[ দেশজুড়ে ]
গাজীপুরে ইয়াবাসহ যুবক আটক
আটককৃত শাকের আহমদ শাকিল
গাজীপুরের টঙ্গীপূর্ব থানাধীন হিমারদীঘি সাতরং এলাকা থেকে ৩ হাজার ৩০০ ইয়াবাসহ শাকের আহমদ শাকিল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত পৌনে ১১টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত শাকিল টেকনাফ থানার হ্নীলা তেলীপাড়া এলাকার মৃত হাসান সওদাগরের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-ডিবি) মো. আসাদুজ্জামান জানান, টঙ্গীপূর্ব থানাধীন হিমারদীঘি সাতরং এলাকায় অভিযান চালিয়ে শাকিলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩ হাজার ৩০০ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!