শনিবার সকাল ৮ টার দিকে তাকে আটক করা হয়। আটক জিয়াউর রহমান জেলার কসবা উপজেলার দেলি উত্তরপাড়া এলাকার খেলু মিয়ার ছেলে।
আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহমেদ জানান, উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাভার্ডভ্যানসহ জিয়াউলকে আটক করা হয়। পরে কাভার্ডভ্যান তল্লাসী করে ১০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
.png)