ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে সাপের ছোবলে মাদরাসাছাত্রীর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২২:০২, ৫ আগস্ট ২০২৩
ঝালকাঠিতে সাপের ছোবলে মাদরাসাছাত্রীর মৃত্যু
ফাইল ফটো

ঝালকাঠির রাজাপুরে সাপের ছোবলে লিমা আক্তার নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে নিজ বসতঘরে তাকে সাপে ছোবল মারে।

মৃত লিমা উপজেলার মঠিবাড়ি মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী ও মঠবাড়ি গ্রামের লিটন হাওলাদারের বড় মেয়ে।

ছাত্রীর চাচা রাকিব হোসেন রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

স্থানীয়রা জানান, ঘরের মাচা থেকে রান্না করার জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেলে ঐ ছাত্রীকে ছোবল মারে সাপ। বিষয়টি পরিবারের কেউ গুরুত্ব দেয়নি। পরে সে নিস্তেজ হয়ে পড়লে বিভিন্ন ওঝা দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। অবস্থার আরো অবনতি হলে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ জালাল হাওলাদার বলেন, ঐ কিশোরীর জানাজায় অংশ নিয়েছি। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!