[ দেশজুড়ে ]
সাজা থেকে বাঁচতে ঝালকাঠি ছেড়ে চট্টগ্রামে, তবুও হলো না রক্ষা
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝালকাঠির রাজাপুরের মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার রাতে রাজাপুর থানায় নিয়ে আসে পুলিশ।
আসামির নাম আমির সোহেল হাওলাদার। তিনি উপজলার কানুদাসকাঠি এলাকার মো. সুলতান হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, ২০১৮ সালের একটি মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন আমির সোহেল। তিনি চট্টগ্রাম ইপিজেট এলাকায় চটপটি ও রিকশা চালিয়ে সংসার চালাতেন। রাজাপুর থানা পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে।
.png)
রাজাপুর থানার ওসি পুলক চদ্র রায় বলেন, শুক্রবার দুপুরে আমির সোহেলকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!