তুহিন ঐ এলাকার সাদেক আলী ভূঞা বাড়ির আবুল বশরের ছেলে। তাকে বিয়ে করানোর জন্য পাত্রী দেখছিলেন পরিবার।
মৃত তুহিনের পরিবার জানান, চট্টগ্রামের মিরসরাই এলাকায় একটি প্যাকেজিং ফ্যাক্টরিতে চাকরি করতেন তুহিন। শনিবার রাতে কাজ থেকে বাড়ি ফিরে গোসল করতে বাড়ির সামনের পুকুরে যান তিনি। এক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও ঘরে না ফেরায় তাকে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা।
.png)
একপর্যায়ে পুকুর ঘাটে লুঙ্গি-গামছা পড়ে থাকতে দেখে পুকুরে নেমে খোঁজ শুরু করেন স্থানীয়রা। পরে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তুহিন আগ থেকেই মৃগী রোগী ছিলেন বলে পরিবারের সদস্যরা জানান। রোববার সকালে জানাজা নামাজ শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ছাগলনাইয়া থানার ওসি সুদীপ রায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।