[ দেশজুড়ে ]
বসতঘরে মিলল যুবকের লাশ
ছবিতে ইয়াছিন সরকার
ঝিনাইদহ সদর উপজেলায় বসতঘর থেকে ইয়াছিন সরকার নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে সদর উপজেলার চন্ডিপুর গ্রামের নিজ শোবার ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ইয়াছিন সরকার একই গ্রামের ইউনুস সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে ইয়াছিনের পরিবারের সবাই ঝিনাইদহ শহরে আত্মীয় বাড়িতে বেড়াতে যান। রোববার সকালে প্রতিবেশীরা ইয়াছিনের বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে তার বাবা ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ বাড়ির ঘরের দরজা ভেঙ্গে ইয়াছিনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
.png)
সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!