ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ার বনাঞ্চলে এশিয়ান হাতির বিচরণ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৫, ৬ আগস্ট ২০২৩
উখিয়ার বনাঞ্চলে এশিয়ান হাতির বিচরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়া উপজেলার দৌছড়ি বনবিটের হরিণমারা সংরক্ষিত বনাঞ্চলে একটি হাতির দল দেখা গিয়েছে। সেখানে ছোট-বড় অন্তত ১৫ টি হাতি দেখা যায়। হাতি গুলো বনের ভেতরে সুশৃঙ্খলভাবে খাদ্য গ্রহণ করতে দেখা যায়। মা ও পুরুষ হাতির সঙ্গে বাচ্চা হাতিও বড়দের পিছু ছুটছে। 

শনিবার দুপুরে বনবিভাগের উখিয়া রেঞ্জের কর্মকর্তারা বাগান পরিদর্শনে গিয়ে এসব হাতির দেখা মিলে।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম। 

Advertisement

তিনি বলেন, দৌছড়ি সংরক্ষিত বনাঞ্চলে এসব হাতির চলাচল হরহামেশাই দেখা যায়। দুপুরে একটি টিম বাগান পরিদর্শনে গিয়ে এসব হাতির দেখা পায়। সেখানে ছোট বড় অন্তত ১৫ টি হাতির দেখা পাওয়া যায়। এক সঙ্গে এতোগুলো হাতির বিচরণ এটি আসলেই ভালো দিক৷ 

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সভাপতি ফজলুল কাদের চৌধুরী বলেন, জঙ্গল, পাহাড় ও গাছগাছালি টিকে আছে বলে হাতিগুলো স্বাচ্ছন্দ্যে বিচরণ করার সুযোগ পাচ্ছে। এসব প্রাণী জঙ্গলের সৌন্দর্য। হাতিসহ বনের অন্যান্য জীব বাঁচিয়ে রাখতে আমাদের বনের প্রতি যত্নশীল হতে হবে। পাহাড়, গাছ ও জঙ্গল না থাকলে আমরা শূন্য। কাজেই পরিবেশ প্রকৃতি রক্ষায় সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। রক্ষা করতে হবে বন ও জীব। উখিয়ার পাহাড়ে যে হাতিগুলো দেখা দিয়েছে, সেগুলো মূলত এশিয়ান প্রজাতির হাতি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!