[ দেশজুড়ে ]
খুমেক হাসপাতালে আরো ১১ ডেঙ্গুরোগী ভর্তি
প্রতীকী ছবি
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ৫৫ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১ জন ডেঙ্গুরোগী।
রোববার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য জানান।
তিনি জানান, চলতি বছরে খুলনায় সর্বমোট ৪৩৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১১জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৫ জন। বর্তমানে হাসপাতালে ৫৫ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!