[ দেশজুড়ে ]
গাংনী পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক গ্রেফতার
গ্রেফতারকৃত রেজওয়ানুল হক ইমন
নাশকতা মামলায় মেহেরপুরের গাংনী পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেজওয়ানুল হক ইমনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টার দিকে তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে, রোববার (৭ আগস্ট) মধ্যরাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রেজওয়ানুল হক ইমন গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের জুলফিকার আলীর ছেলে।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক।
তিনি জানান, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেজওয়ানুল হক ইমনের নামে গাংনী থানায় একটি নাশকতার মামলা রয়েছে। ঐ মামলায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!