সোমবার সকাল ৬টার দিকে জামালপুর সদরে রামনগর এলাকা থেকে অভিযুক্ত শ্বশুর আজিজ মিয়াকে (৫৫) গ্রেফতার করে র্যাব-১৪।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, আজিজ মিয়ার ছেলে মো. হাবিবুর রহমান (২৬) কুয়েত প্রবাসী। তাই বাড়িতে পুত্রবধূ একা থাকার সুযোগে আজিজ মিয়া ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। এ সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আজিজ মিয়া দ্রুত পালিয়ে যান। পরে ভুক্তভোগী বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
.png)
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, র্যাবের হাতে গ্রেফতারের পর র্যাব অভিযুক্ত আজিজ মিয়াকে সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। পরে সদর থানা পুলিশ আসামিকে আদালতে প্রেরণ করে।