[ দেশজুড়ে ]
মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১০
প্রতীকী ছবি
মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশের ১২ ঘণ্টার নিয়মিত অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেফতার হয়েছে।
রোববার দিবাগত রাতের বিভিন্ন সময়ে সোমবার ভোররাত পর্যন্ত দুটি উপজেলার বিভিন্ন গ্রামের পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে সদর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত জিআর ও সিআর মামলায় আটজন ও গাংনী থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত জিআর মামলার দুই আসামি রয়েছে।
.png)
সদর থানার ওসি সাইফুল ইসলাম ও গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার বেলা ১১টার দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!