[ রাজধানী ]
ট্রাকচাপায় সাংবাদিকের মৃত্যু: সেই চালক গ্রেফতার
ফাইল ফটো
গাজীপুরের কাপাসিয়ায় বেপরোয়া ডাম্প ট্রাকের চাপায় সাংবাদিক মিলনের মৃত্যু হয় গত শুক্রবার। এ ঘটনায় ঐ ডাম্প ট্রাকের চালক আহাদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে মুন্সীগঞ্জে লৌহজং থেকে তাকে গ্রেফতার করে র্যাবের যৌথ দল।
র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
গত ৪ আগস্ট সকাল ১০টার দিকে একটি বালুভর্তি ডাম্প ট্রাকের চাপায় নিহত হন সাংবাদিক মিলন। তিনি গাজীপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গাজীপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক ছিলেন। এছাড়া দৈনিক ভোরের দর্পণ ও দৈনিক করতোয়ার গাজীপুর প্রতিনিধি ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!