ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে একদিনে নতুন ১১ জনের ডেঙ্গু শনাক্ত

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৭, ৭ আগস্ট ২০২৩
পঞ্চগড়ে একদিনে নতুন ১১ জনের ডেঙ্গু শনাক্ত
ফাইল ছবি

গত এক সপ্তাহের ব্যবধানে উত্তরের জেলা পঞ্চগড়ে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা কয়েকগুণ বেড়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৪০ জন।

যেখানে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরে যখন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে আসছে, ঠিক সে সময়ে পঞ্চগড়ের ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। এ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

সোমবার সকালে সরেজমিনে ঘুরে দেখা যায় এমন চিত্র। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে বর্তমানে ঢাকাফেরত ৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। তবে সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা দেখা দিয়েছে জেলার দেবীগঞ্জ উপজেলায়। জেলার বাকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও বর্তমানে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে বলে সিভিল সার্জন অফিস জানিয়েছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাধারণ মানুষ ডেঙ্গু বিষয়ে সচেতন না থাকায় সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

Advertisement

ডেঙ্গু রোগী মাসুদ রানা বলেন, গত ৭ দিন ধরে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছি। বর্তমানে কিছুটা সুস্থ হয়েছি।

মাহবুবুর রহমান নামে আরেক রোগী বলেন, ঢাকায় জ্বরে আক্রান্ত হওয়ার পর স্থানীয় চিকিৎসকের কাছে গেলে ডেঙ্গু শনাক্ত হয়। সেখানে দেখভাল করার মতো কেউ না থাকায় মায়ের কথামতো পঞ্চগড়ে এসে চিকিৎসা নিচ্ছি। তবে বর্তমানে শরীরে জ্বর অনেকটাই বেশি।

পরিবার ও স্বজনরা বলছেন, হাসপাতালে ভর্তির পর কিছুটা অবস্থার উন্নতি হয়েছে। তবে এই ধরনের রোগে আমাদের কেউ আগে আক্রান্ত হয়নি।

পঞ্চগড় সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ৪০ জনের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। পুরো সুস্থ হওয়া ১৮ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্য রোগীরা কিছুটা সুস্থ থাকায় তারা নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা গ্রহণ করছেন। তবে ঢাকা, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে জ্বরসহ বিভিন্ন সমস্যা নিয়ে তারা পঞ্চগড়ে আসেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সহকারী সার্জন ডা. মো. ফারহান হোসেন বলেন, এরমধ্যে ডেঙ্গু রোগী অনেক বেড়ে গেছে। হাসপাতাল থেকে অনেককেই শনাক্ত করা হলেও কিছু রোগী বাইরের জেলা থেকে এসেছে। আমরা রোগীদের সব ধরনের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। একইসঙ্গে সবাইকে এ বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!