তিনি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা চরপাড়া গ্রামের আনোয়ারের স্ত্রী।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহলে রানা পবন।
.png)
তিনি জানান, মঙ্গলবার ভোররাতে সাজেদা বেগম নিজ ঘরে শুয়ে ছিলেন। এ সময় তার পায়ে সাপ ছোবল মারে। বিষয়টি গুরুত্ব না দিয়ে ইঁদুর-চিকা কামড় দিয়েছে বলে মনে করে বিছানায় ঘুমিয়ে পড়েন। এক ঘণ্টা পর বিষের তীব্রতা অসহনীয় পর্যায়ে গেলে সাজেদা বেগম চিৎকার শুরু করেন। পরে স্বজনরা তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাকে সাপে ছোবল মেরেছে বলে নিশ্চিত করেন চিকিৎসক। তাদের পরামর্শে স্বজনরা তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।