মঙ্গলবার দুপুরে র্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কেএম শাইখ আকতার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুরের শিবরামপুরের মালেক শেখের ছেলে মো. হাবিবুর বাশার ওরফে সুমন শেখ এবং একই এলাকার রহমান শেখের ছেলে মো. তুহিন শেখ। তাদের কাছ থেকে একটি অটোরিকশা, দুইটি মোবাইল ফোন এবং নগদ প্রায় আট হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয় হাজার ৩৯০ পিস ইয়াবাসহ সুমন ও তুহিনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১৯ লাখ টাকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
.png)