গ্রেফতারকৃত মো. শাহ আলম (৩২) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মধ্য সালুয়া এলাকার এলাছ মিয়া ছেলে।
সূত্র জানায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়াচর উপজেলার মধ্য সালুয়া গ্রামে অভিযান চালানো হয়। ইয়াবা বিক্রির সময় মো. শাহ আলমকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬০টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়।
.png)
কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।