ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাইক্রোবাসে মিলল প্রায় ৭০০ বোতল মাদক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৭, ৫ আগস্ট ২০২৩
মাইক্রোবাসে মিলল প্রায় ৭০০ বোতল মাদক
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০০ বোতল ফেনসিডিল, ১৮০ বোতল (ESkuf) মাদকসহ আতিকুর রহমান দীপু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার দীপু সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দক্ষিণ কল্যান্দি গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি নারায়নগঞ্জের ফতুল্লার কুতুব আইল কাঠেরপুল এলাকায় বসবাস করেন।

Advertisement

জানা গেছে, শুক্রবার (৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঐ এলাকার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের পাশে অহিদ গাজী মার্কেটের সামনে একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

মাইক্রোবাসটি তল্লাশি করে ৫০০ বোতল ফেনসিডিল, ১৮০ বোতল (ESkuf) মাদক উদ্ধার এবং মাদক ব্যবসায়ী আতিকুর রহমান দীপুকে গ্রেফতার করা হয়।

চাঁদপুর ডিবি পুলিশের ওসি এনামুল হক চৌধুরী জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাকে আজই আদালতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!