ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৭, ৬ আগস্ট ২০২৩
যশোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
ফাইল ফটো

যশোরে মাদক মামলায় পলাশ ডোম নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার বিকেলে স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি পলাশ ডোম মাগুরা শহরের স্টেডিয়ামপাড়ার মৃত অনিল ডোমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি অ্যাডভোকেট সাজ্জাদ মোস্তফা রাজা।

Advertisement

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর গভীর রাতে বেনাপোলের বিজিবি সদস্যরা গোপন সংসাদের ভিত্তিতে সাদীপুর প্রাইমারি স্কুলের সামনে অভিযান চালান। এসময় সেখান থেকে চোরাই পথে ভারত থেকে আসা পলাশ ডোমকে তারা আটক করেন। পরে তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিজিবির নায়েক সুবেদার জয়নাল আবেদিন মাদক আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশের এসআই আবুল কালাম আজাদ একই বছরের ১৫ অক্টোবর আসামি পলাশ ডোমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

ঐ মামলায় আসামি পলাশ ডোমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত পলাশ ডোম পলাতক রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!