[ দেশজুড়ে ]
ঘরের জানালা ভেঙে প্রবাসীর স্ত্রীকে যুবকের ধর্ষণচেষ্টা
ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁর রাণীনগরে ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলায় রহিদুল ওরফে ভোলতা (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার আবাদপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রহিদুল ওরফে ভোলতা উপজেলার আমিরপুর চাচকৈপাড়া গ্রামের সাবের আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ২৪ জুলাই রাতে ওই প্রবাসীর স্ত্রী তার শাশুড়ি এবং দাদি শাশুড়ির সঙ্গে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ঘরের জানালা ভেঙে ঘরে ঢোকেন রহিদুল ওরফে ভোলতা। এ সময় প্রবাসীর স্ত্রীকে রহিদুল ধর্ষণের চেষ্টা করেন। এমতাবস্থায় গৃহবধূর চিৎকারে শাশুড়ি এবং দাদি শাশুড়ি ঘুম থেকে উঠলে রহিদুল সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনায় গৃহবধূর শাশুড়ি বাদী হয়ে রহিদুল ওরফে ভোলতাকে আসামি করে ৪ আগস্ট রাণীনগর থানায় ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন।
.png)
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মামলার পরিপ্রক্ষিতে রহিদুলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!