[ দেশজুড়ে ]
পিরোজপুরে ডেঙ্গুতে নারীর মৃত্যু
ফাইল ফটো
পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত ফাতেমা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত ফাতেমা বেগম উপজেলার রাজপাড়া গ্রামের লাল মিয়া ফকিরের স্ত্রী।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু নিয়ে ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এ নিয়ে জেলা হাসপাতাল ও ছয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। আর এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার দুজন।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফেরদৌস ইসলাম জানান, গত রোববার ফাতেমা বেগম ডেঙ্গু নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান তিনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!