[ দেশজুড়ে ]
খুমেক হাসপাতালে ভর্তি আরো ১৯ ডেঙ্গুরোগী
ফাইল ফটো
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ৮৪ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন ডেঙ্গুরোগী।
বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার।
তিনি জানান, চলতি বছরে খুলনায় সর্বমোট ৫১৭ জন রোগীডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৯জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ৮৪জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!