ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪১

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ১০ আগস্ট ২০২৩
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪১
প্রতীকী ছবি

রাজশাহীতে পুলিশের অভিযানে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলা ও নগর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।

নগর ও জেলা পুলিশের পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নগরীর বোয়ালিয়া মডেল থানা চারজন, রাজপাড়া থানা চারজন, চন্দ্রিমা থানা দুইজন, মতিহার থানা দুইজন, কাটাখালী থানা দুইজন, বেলপুকুর থানা দুইজন, শাহ্মখদুম থানা দুইজন, এয়ারপোর্ট থানা একজন, পবা থানা একজন, কাশিয়াডাঙ্গা থানা দুইজন ও দামকুড়া থানা একজনকে গ্রেফতার করে।

Advertisement

যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, নয়জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৬৪ গ্রাম হেরোইন, ৩৫০ গ্রাম গাঁজা ও ১০ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা ১৮ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে গোদাগাড়ী থানা দুইজন, তানোর থানা দুইজন, মোহনপুর থানা চারজন, বাগমারা থানা সাতজন, পুঠিয়া থানা দুইজন ও চারঘাট থানা একজনকে গ্রেফতার করেছে।

যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, একজনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছে থেকে ২০ লিটার দেশিয় মদ উদ্ধার করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!