ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জান্নাতুলের পর ভেসে এলেন রহিম, এখনো নিখোঁজ ২ শিশু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১১, ১০ আগস্ট ২০২৩
জান্নাতুলের পর ভেসে এলেন রহিম, এখনো নিখোঁজ ২ শিশু
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের সাতকানিয়ায় নৌকা উল্টে নিখোঁজ একই পরিবারের চারজনের মধ্যে শিশু জান্নাতুল ফেরদৌসের পর এবার আব্দুর রহিমের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ব্রাহ্মণডেঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী। তিনি বলেন, খবর পেয়ে আব্দুর রহিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
এর আগে, বুধবার শিশু জান্নাতুল ফেরদৌসের মরদেহ উদ্ধার করা হয়। আরো দুই শিশু এখনো নিখোঁজ রয়েছে।

Advertisement

মঙ্গলবার বিকেলে দক্ষিণ চরতি গ্রাম থেকে নৌকা নিয়ে পাশের সুঁইপাড়া গ্রামে যাচ্ছিলেন নারী-শিশুসহ আটজন। মাঝপথে পানির স্রোতে নৌকাটি উল্টে যায়। এতে সবাই পানিতে পড়ে যান। পরে তাদের মধ্যে চারজন নিজেকে রক্ষা করতে পারলেও তিন শিশুসহ চারজন ভেসে যান। তাদের মধ্যে আব্দুর রহিম ও শিশু জান্নাতুল ফেরদৌসের মরদেহ উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছে দুই শিশু শহীদুল ইসলাম ও সানজিদা আক্তার আদিরা। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!