[ দেশজুড়ে ]
পীরগঞ্জে পানিতে ডুবে মরলো ২ শিশু
ফাইল ছবি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে রিয়া মুনি (৮) ও তিতি কলি (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার সেনগাঁও ইউনিয়নের সিন্দুর্না গ্রামে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে পনিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, রিয়া মুনি ও তিথি বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিল। রাতে বাড়ির পাশে সিন্দুর্না গ্রামের মলানী পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা তাদের উদ্ধার করে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!