[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় ১৯০০ ইয়াবাসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৯০০ ইয়াবাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ইমরান মিয়া জেলার বিজয়নগর উপজেলার বামুটিয়া (মধ্যপাড়া) এলাকার আব্দুল ছোবহানের ছেলে ও একই উপজেলার চাঁনপুর এলাকার আব্দুল জাহেরের ছেলে আব্দুল হক।
ঘটনা সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ১ হাজার ৯০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!