[ দেশজুড়ে ]
মোবাইল সার্ভিসিংয়ের আড়ালে মাদক বিক্রি
ফাইল ফটো
দিনাজপুরের পার্বতীপুরে মাদকসহ ইব্রাহিম খলিল নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইব্রাহিম পৌরসভার মোজাফফর নগর মহল্লার শাহিন পাইকারের ছেলে।
পুলিশ জানায়, ইব্রাহিম নতুন বাজার এলাকার শহিদ মিনার সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের আড়ালে দীর্ঘদিন যাবৎ খুচরা মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার দোকানে অভিযান চালিয়ে ১৫টি চেতনানাশক ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২৫০০ টাকা উদ্ধার করা হয়।
.png)
পার্বতীপুর মডেল থানার সাব ইন্সপেক্টর মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃত ইব্রাহিমকে সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!