ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিরোজপুরে ইয়াবা-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৭, ১১ আগস্ট ২০২৩
পিরোজপুরে ইয়াবা-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

পিরোজপুরের পৌর এলাকায় অভিযান চালিয়ে ৪১ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টায় পৌর এলাকার নামাযপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার উত্তর নামাজপুর এলাকার মো. শাহ আলম মোল্লার ছেলে মো. মোস্তাফিজুর রহমান হাসিব ও একই এলাকার মো. তৌহিদ শেখের ছেলে মো. তাইজুল ইসলাম শেখ।

জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবির ওসি মো. তাজমিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়; উত্তর নামাজপুর এলাকার ময়দার মিলের সামনে ২ মাদক ব্যবসায়ী অবস্থান করছেন। পরে এসআই মো. নুরুল আমিন হাওলাদার ফোর্স নিয়ে আসামিদের আটক করা হয়। এ ঘটনায় এসআই মো. নুরুল আমিন হাওলাদার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মাদ্রকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

Advertisement

তিনি আরো জানান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান স্যারের নির্দেশে আগামী দিনেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!