ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে পুলিশি অভিযানে মাদকসহ গ্রেফতার ৩৩

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৪, ১১ আগস্ট ২০২৩
রাজশাহীতে পুলিশি অভিযানে মাদকসহ গ্রেফতার ৩৩
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীতে পুলিশের অভিযানে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার থেকে গত ২৪ ঘণ্টায় রাজশাহী নগর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।

নগর পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৭ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-৩ জন, বেলপুকুর থানা-১ জন, শাহ্‌মখদুম থানা-২ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-৫ জন, কর্ণহার থানা-২ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে।

Advertisement

এরমধ্যে ২০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত থেকে ৪৪ গ্রাম হেরোইন, ৪০ ইয়াবা ও ৩৪০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!