[ দেশজুড়ে ]
বনদস্যুর প্রধানসহ গ্রেফতার ৮, অস্ত্র-গুলি উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
বাগেরহাটে আলাদা অভিযান চালিয়ে বনদস্যু বাহিনীর প্রধান আসাবুরসহ আটজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে মোংলার ইপিজেড এবং খুলনার দাকোপের সুতাখালী এলাকায় অভিযানের সময় দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৬ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের পার্শ্ববর্তী দাকোপ এলাকায় অভিযানে নামে র্যাব। এ সময় দাকোপ থেকে আসাবুরের দুই সহযোগী ইস্রাফিল সানা এবং শাহীন আলমকে গ্রেফতার করা হয়।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী দাকোপের সুতরখালী এলাকার একটি ঘের থেকে মাটি খুঁড়ে বের করা হয় একটি কাটা রাইফেল, দুটি ওয়ান শুটার গান, একটি বিদেশি নাইন এমএম পিস্তল, ২ রাউন্ড পিস্তলের ও ৮ রাউন্ড বন্দুকের গুলি।
.png)
র্যাবের উপকমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাজিউর রহমার জানান, পরবর্তীতে আবারো খুলনার দাকোপ এবং বাগেরহাট জেলার মোংলার ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে বাহিনীর প্রধান আসাবুরসহ ছয়জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!