গ্রেফতার গোলাম মোস্তফা বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রামের মৃত আ. রহমান হাওলাদারের ছেলে। শনিবার (১২ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ওসি তুষার কুমার মণ্ডল বলেন, চুরি মামলা হওয়ার পর গ্রাম ছেড়ে পালিয়ে যান গোলাম মোস্তফা। ঐ মামলায় ১৯৮৮ সালে এক বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে আর গ্রামে ফিরে আসেনি।
.png)
জানা গেছে, দেশ ও বিদেশে আত্মগোপনে ছিলেন তিনি। দেশে ফিরে সাভারে বাড়ি করে বাস করছেন মোস্তফা। গোপনে এ খবর পেয়ে সাভার মডেল থানার সহযোগিতায় শুক্রবার রাতে চাপাইন তালতলা এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।