মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ২১ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়া মাদারগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ১৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪৭৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জামালপুর জেনারেল হাসপাতালসহ ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার জন্য ৬৫৭টি কীট মজুদ রয়েছে। সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য ৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
.png)
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মাহফুজুর রহমান সোহান বলেন, জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্নার রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির চারপাশ পরিষ্কার রাখার জন্য জনসাধারণকে বলা হচ্ছে। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে শহরের বিভিন্ন পয়েন্টে বিলবোর্ড, মাইকিং ও প্রচার লিফলেট বিতরণ করা হচ্ছে।