বুধবার দুপুরে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাধা বল্লভ একই গ্রামের বাসিন্দা।
জানা গেছে, দেবভোগ গ্রামের রাধা বল্লভ ও দুর্লভ বিশ্বাসের সঙ্গে বাহিরগ্রামের ছালাম শেখ এবং জামাল শেখের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বুধবার সকালে ঐ জমিতে সালাম শেখসহ তার লোকজন পাট কাটতে গেলে রাধা পল্লব ও তার ছেলেরা বাঁধা দেন। একপর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইপক্ষের ১২ জন আহত হন। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাধা বল্লভের মৃত্যু হয়।
.png)
এছাড়া আহতদের মধ্যে দুর্লভ বিশ্বাস, রাম বিশ্বাস, শ্যাম বিশ্বাস, সুফল বিশ্বাস, ছালাম, জামালসহ কয়েকজন নড়াইল সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
নড়াইল সদর থানার ওসি ওবাইদুর রহমান জানান, নিহতের ময়নাতদন্ত নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হচ্ছে। এ ঘটনায় এখনো পর্যন্ত মামলা হয়নি।