গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর পৈরতলার খুশু মিয়া প্রকাশ খুরশিদ মিয়ার ছেলে এনাতুল ওরফে ওরফে ইমন, পৌর এলাকার দক্ষিণ মৌড়াইলের আবদুর রকিবের ছেলে মো. রুবেল ওরফে রাজ্জাক এবং পৌর এলাকার পশ্চিম মেড্ডা মিন্দালী পাড়ার শহিদ মিয়ার ছেলে মো. শরীফ।
সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর পৌর এলাকার ভাদুঘর ফাটাপুকুর পাড় সংলগ্ন পালকি কমিউনিটি সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি রামদা ও তিনটি ছুরি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
.png)