[ দেশজুড়ে ]
নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল জিহাদের
প্রতীকী ছবি
নওগাঁর সাপাহারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসলে নেমে জিহাদ হোসেন নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নিচু জবই বিলে এ ঘটনা ঘটে।
মৃত শিশু জিহাদ হোসেন উপজেলার মহিষডাঙ্গা গ্রামের শাহিনের ছেলে। তার নানার বাড়ি নিচু জবাই গ্রামে।
সাপাহার থানার ওসি হুমায়ন কবির বলেন, জিহাদ হোসেন তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশে জবই বিলে গোসলে নামে। অনেক সময় পেরিয়ে গেলেও জিহাদ পানি থেকে না উঠায় সহপাঠী বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। পরে জিহাদের স্বজনরা ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!